images

লাইফস্টাইল / পরামর্শ

চুলার পাশে যে ৭ জিনিস রাখলে হতে পারে বিপদ 

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৩:২৯ পিএম

রান্নাঘরের সবচেয়ে ব্যস্ত জায়গা চুলার আশপাশ। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই চলে পরিবারের রান্নাবান্না। কিন্তু অনেকের অজান্তেই চুলার পাশেই জমে থাকে এমন কিছু জিনিস, যা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আগুনের পাশে অগোছালো ও দাহ্য জিনিস রাখা রান্নাঘরের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি। সামান্য অসাবধানতায় আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো ঘরে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ জিনিসগুলোর মধ্যে রয়েছে তোয়ালে, ন্যাপকিন ও কাপড়জাতীয় সামগ্রী। চুলার আগুন বা গরম হাঁড়ির সংস্পর্শে এলেই এগুলোতে দ্রুত আগুন ধরে যেতে পারে।

রান্নার তেলের বোতলও অনেকেই চুলার পাশেই রাখেন। কিন্তু অতিরিক্ত তাপে বোতল গলে যেতে পারে, আবার তেল ছিটকে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে।

এ ছাড়া কাগজের ব্যাগ, খালি প্যাকেট বা বাজারের মোড়ক চুলার পাশে রাখা খুবই বিপজ্জনক। কারণ কাগজে সহজেই আগুন ধরে যায়।

আরও পড়ুন
Web-Image

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে বদলান ৮ অভ্যাস

ম্যাচ বা লাইটার চুলার কাছাকাছি রাখাও বড় ঝুঁকি। বিশেষ করে ঘরে শিশু থাকলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

কাঠের খুন্তি, চামচ বা কাটার পাটাতনও আগুনের কাছে রাখা ঠিক নয়। অতিরিক্ত তাপে এগুলো ফেটে যেতে পারে বা আগুন ধরে যেতে পারে।

অনেকেই লবণ, চিনি ও মসলার বয়াম চুলার পাশেই সাজিয়ে রাখেন। কিন্তু তাপ ও বাষ্পের কারণে মসলার গন্ধ ও স্বাদ দ্রুত নষ্ট হয়ে যায়। বয়ামও চিটচিটে হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ, রান্নাঘর যত পরিষ্কার ও গোছানো থাকবে, দুর্ঘটনার ঝুঁকি তত কমবে। তাই চুলার আশপাশ খালি ও নিরাপদ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


আরটিভি/জেএমএ