images

লাইফস্টাইল / পরামর্শ

এসি ছাড়াই স্ট্যান্ড ফ্যানে করুন ঘর ঠান্ডা  

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১১:২৩ এএম

প্রচণ্ড গরমে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখা এখন অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। কিন্তু এসি না চালিয়েও ঘর কিছুটা শীতল রাখা সম্ভব—শুধু দরকার কয়েকটি সহজ কৌশল।

বিশেষজ্ঞদের মতে, স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানের সঙ্গে একটি ছোট ঘরোয়া ট্রিকস ব্যবহার করলে গরমে আরাম পাওয়া যেতে পারে। এর জন্য প্রথমেই লাগবে কয়েকটি ঠান্ডা পানির বোতল। বোতলে অর্ধেক পানি নিয়ে তাতে সামান্য লবণ মিশিয়ে দিতে হবে।

এরপর বোতলগুলো ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিতে হবে। লবণ মেশানোর কারণে বরফ সহজে গলবে না এবং দীর্ঘ সময় ঠান্ডা থাকবে।

আরও পড়ুন
Web-Image

চুলার পাশে যে ৭ জিনিস রাখলে হতে পারে বিপদ 

এবার এই বরফ জমে যাওয়া বোতলগুলো স্ট্যান্ড ফ্যানের সামনে পাশাপাশি রেখে ফ্যান চালালেই ঘরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে। এতে এসির মতো শীতল পরিবেশ তৈরি হতে পারে।

এছাড়া ঘর ঠান্ডা রাখতে দিনে দরজা-জানালা বন্ধ রাখা এবং মোটা পর্দা ব্যবহার করাও উপকারী। এতে বাইরের তাপ সহজে ঘরে প্রবেশ করতে পারে না।

বিশেষজ্ঞরা বলছেন, এসি ছাড়া বিকল্প উপায়ে ঘর ঠান্ডা রাখতে এই ছোট ছোট কৌশলগুলো গরমে স্বস্তি দিতে পারে।


আরটিভি/জেএমএ