images

লাইফস্টাইল / রূপচর্চা

বয়সের ছাপ কমাতে মুখের ব্যায়ামেই মিলবে টানটান ত্বক 

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১২:৫৪ পিএম

ডাবল চিন কমানো থেকে শুরু করে ত্বক টানটান রাখা—সবকিছুর জন্যই এখন জনপ্রিয় হয়ে উঠেছে মুখের ব্যায়াম। নিয়মিত করলে এটি ত্বকের মেদ কমাতে সাহায্য করে এবং মুখের সৌন্দর্য ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, শুধু প্রসাধনী নয়, মুখের পেশির ব্যায়ামও বয়সের ছাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কীভাবে কাজ করে মুখের ব্যায়াম

মানুষের মুখে রয়েছে ৫০টিরও বেশি পেশি। সাধারণভাবে এগুলো তেমনভাবে সক্রিয় হয় না। মুখের ব্যায়াম করলে এই পেশিগুলো সক্রিয় হয়। ফলে তারা শক্ত ও সুগঠিত থাকে।

এর ফলে—

  • ত্বক সহজে ঝুলে পড়ে না
  • গাল ও চোয়াল টানটান থাকে
  • মুখে রক্ত সঞ্চালন বাড়ে
  • ত্বক উজ্জ্বল দেখায়
  • ত্বকের জেল্লা বাড়ে কেন

মুখের ব্যায়াম করলে ত্বকের কোষে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। এতে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়। পাশাপাশি কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বাড়ে, যা বয়সের ছাপ ও বলিরেখা কমাতে সাহায্য করে।

আরও পড়ুন
Web-Image

গরমে ঘামের দুর্গন্ধ দূর হবে ঘরোয়া টোটকায়

এছাড়া এটি লসিকা সিস্টেমকে সক্রিয় করে, ফলে মুখের ফোলা ভাব কমে এবং টক্সিন বের হতে সাহায্য করে।

কতদিন করতে হবে মুখের ব্যায়াম

বিশেষজ্ঞদের মতে, একদিন বা কয়েকদিন করলে কোনো ফল পাওয়া যায় না।

  • টানা ৩ থেকে ৪ মাস নিয়মিত করতে হবে
  • প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট সময় দিতে হবে
  • নিয়মিত অভ্যাসেই ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়

বয়সের ছাপ কমাতে মুখের ব্যায়াম কার্যকর হলেও এটি ধৈর্যের বিষয়। নিয়মিত অনুশীলনই এনে দিতে পারে টানটান ও উজ্জ্বল ত্বক। দ্রুত ফল নয়, বরং ধারাবাহিকতাই এখানে আসল চাবিকাঠি।


আরটিভি/জেএমএ