images

লাইফস্টাইল / রেসিপি

দই-চানাচুর একসঙ্গে খেলে কী হয় 

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৩:৫১ পিএম

চানাচুর আর টক দই—দুই একেবারে আলাদা স্বাদের খাবার। কিন্তু এ বছরের রমজানে অভিনেত্রী জয়া আহসান এই দুইটি মিলিয়ে বানানো এক অভিনব স্ন্যাক খেয়ে সেটির ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই সেই অদ্ভুত কিন্তু মজার কম্বিনেশন নজর কাড়ে নেটিজেনদের, আর শুরু হয় নতুন এক স্বাদ নিয়ে আলোচনা।

চানাচুর সাধারণত মুচমুচে ও মসলাদার হওয়ায় মুখে ঝাঁজ তৈরি করে। অন্যদিকে টক দই শরীরকে ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। তাই এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে খেলে একদিকে যেমন ভিন্ন স্বাদের অনুভূতি পাওয়া যায়, অন্যদিকে পেটেও স্বস্তি মেলে বলে মনে করছেন অনেকে।

খাদ্যরসিকদের মতে, এই ফিউশন স্ন্যাক বিশেষ করে ইফতার বা ভারী খাবারের পর হালকা বিকেলের নাস্তায় নতুন স্বাদ আনতে পারে। কোরবানির ঈদের সময় মাংস খেয়ে একঘেয়েমি লাগলে এই ধরনের ভিন্ন স্বাদের আইডিয়া চেষ্টা করা যেতে পারে বলেও অনেকে মত দিচ্ছেন। এটি বানাবেন যেভাবে— 

আরও পড়ুন
TAAL

গরমে তালের শাঁস খাওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য

উপকরণ

এই স্ন্যাক তৈরিতে লাগে চানাচুর, ঝুড়ি চানাচুর, ঘন টক দই, লবণ, বিট লবণ, চাট মশলা, সবুজ সস ও তেঁতুলের সস। 

প্রণালি

প্রথমে টক দই ও লবণ ফেটিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করতে হয়। এরপর এতে অন্যান্য মসলা ও সস মিশিয়ে পরিবেশন পাত্রে চানাচুরের ওপর ঢেলে দেওয়া হয়। খাওয়ার সময় হালকা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় এই ট্রেন্ডিং ফিউশন স্ন্যাক।

স্বাদের এই নতুন সংমিশ্রণ এখন নেট দুনিয়ায় কৌতূহল তৈরি করেছে—চানাচুর আর দই সত্যিই কি হতে পারে পারফেক্ট কম্বিনেশন।


আরটিভি/জেএমএ