images

লাইফস্টাইল / পরামর্শ

গরমে ধনেপাতা কিনেও নষ্ট হয়ে যাচ্ছে? জেনে নিন সংরক্ষণের সহজ উপায়

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১১:৪৬ এএম

গরমের দিনে টাটকা ধনেপাতা কিনলেও অনেক সময় অল্প কিছু দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। একটু তাপমাত্রা বা আর্দ্রতা বাড়লেই নরম কাণ্ডের এই পাতা দ্রুত নেতিয়ে পড়ে। এমনকি ফ্রিজে রাখলেও অনেক সময় ধনেপাতা পচে যাওয়ার অভিযোগ করেন অনেকে।

বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলেই ধনেপাতা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই গরমে ধনেপাতা টাটকা রাখতে কিছু সহজ উপায় অনুসরণ করা জরুরি।

প্রথম উপায় হিসেবে ধনেপাতা ফুলের মতো তোড়া করে সংরক্ষণ করা যেতে পারে। বাজার থেকে আনার পর পচা বা হলুদ পাতা আলাদা করে পরিষ্কার করে নিতে হবে। এরপর গোড়ার অংশ সামান্য কেটে একটি গ্লাসে পানি ভরে ধনেপাতার তোড়া দাঁড় করিয়ে রাখতে হবে। তারপর প্লাস্টিক বা কভার দিয়ে ঢেকে ফ্রিজে রাখলে ধনেপাতা অনেকদিন টাটকা থাকে।

আরও পড়ুন
Web-Image

গরমে চুমুক দিন কাঁচা আমের মোজিতোতে 

আরেকটি সহজ উপায় হলো পেপার টাওয়েল ব্যবহার। ধনেপাতা ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। এরপর পেপার টাওয়েলে মুড়ে এয়ারটাইট বক্স বা ব্যাগে রেখে ফ্রিজে রাখলে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হয় এবং পচন ধীর হয়।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ধনেপাতা বারবার না ধোয়াই ভালো। কেনার সময়ই ভালো করে বাছাই করে শুধু প্রয়োজন অনুযায়ী অংশ রেখে দিতে হবে। ব্যবহারের আগে ধুয়ে নিলেই ভালো ফল পাওয়া যায়।

গরমের দিনে কম পরিমাণে ধনেপাতা কেনা এবং দ্রুত ব্যবহার করাও একটি কার্যকর উপায়। এতে দীর্ঘদিন সংরক্ষণের ঝামেলা কমে যায় এবং নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে না।


আরটিভি/জেএমএ