ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

গরমে চুমুক দিন কাঁচা আমের মোজিতোতে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

গরমের অস্বস্তিকর দিনে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন মুহূর্তেই শরীর ও মনকে সতেজ করে তোলে। বাইরে বৃষ্টি পড়লেও আর্দ্র গরমে ঘেমে-নেয়ে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই। এমন সময়ে রেস্তোরাঁর ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকলেও চাইলে ঘরেই তৈরি করা যায় দারুণ এক রিফ্রেশিং ড্রিংক—কাঁচা আমের মোজিতো।

টক কাঁচা আম, সুগন্ধি পুদিনা আর লেবুর মিশেলে তৈরি এই পানীয় শুধু স্বাদেই নয়, শরীর ঠান্ডা রাখতেও দারুণ কার্যকর।

প্রয়োজনীয় উপকরণ

মোহিতো তৈরির জন্য প্রয়োজন-

  • গ্রেট করা কাঁচা আম আধা কাপ
  • পুদিনা পাতা আধা কাপ
  • গোল করে কাটা লেবু
  • বরফের কিউব
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • চিনির সিরাপ স্বাদমতো
  • সোডা জাতীয় পানীয়
আরও পড়ুন

প্রস্তুত প্রণালী

প্রথমে গ্রেট করা কাঁচা আম ব্লেন্ড করে নিতে হবে। এরপর লেবুর টুকরো ও পুদিনা পাতা হালকা করে পিষে নিতে হবে, যাতে এর ঘ্রাণ ও স্বাদ ভালোভাবে বেরিয়ে আসে।

এবার একটি গ্লাসে ক্রাশ করা বরফ, পুদিনা পাতা, লেবুর রস এবং ব্লেন্ড করা কাঁচা আম একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সবশেষে সোডা যোগ করলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা-ঠান্ডা কাঁচা আমের মোজিতো।

গরমে ক্লান্ত শরীরকে সতেজ করতে এই ঘরোয়া পানীয় হতে পারে দারুণ একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু সমাধান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আরও পড়ুন
কাঁচা আম শরীরের জন্য উপকারী যে কারণে
কাঁচা আম, তরমুজ না বেল: গরমে কোন শরবত সেরা? 
ঘরেই বানান কাঁচা আমের ঠান্ডা পানীয়
গরমে ফ্রেশ ও সুস্থ থাকতে কাঁচা আমের বিকল্প নেই!