images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

ডায়াবেটিস রোগীরা আম খেলে কী হয়, যা বলছেন চিকিৎসকরা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০১:২৭ পিএম

আমের মৌসুম চলছে, আর এই সময়ে মিষ্টি ও রসালো আম না খেয়ে থাকা অনেকের পক্ষেই কঠিন। ছোট থেকে বড়, সবাই এই ফলটি উপভোগ করেন। কিন্তু যাদের ডায়াবেটিস আছে, তাদের মনে প্রশ্ন থাকে—পাকা আম খাওয়া কি নিরাপদ?

সঠিক নিয়ম মেনে খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস রোগীরাও পাকা আম খেতে পারেন।

চিকিৎসকদের মতে, দিনে বেশি হলে একটি মাঝারি আকারের আম খাওয়া যেতে পারে। তবে একসঙ্গে বেশি আম খাওয়া একেবারেই ঠিক নয়। কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

ডায়াবেটিস রোগীদের ভারী খাবারের সঙ্গে আম খাওয়া এড়িয়ে চলা উচিত। সবচেয়ে ভালো সময় হলো সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়। এ সময় অল্প পরিমাণে আম খেলে শরীর তুলনামূলকভাবে ভালোভাবে গ্রহণ করতে পারে।

আরও পড়ুন
Web-Image

নারীরা নয়, পুরুষরাই বেশি আবেগপ্রবণ ও দ্রুত প্রেমে পড়ে: বলছে গবেষণা  

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, আমের সঙ্গে কিছু বাদাম, শসা বা স্প্রাউট খেলে রক্তে শর্করার প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

তবে আমের জুস, পুডিং বা কোনো মিষ্টি ডেজার্ট খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে রাতের খাবারের সময় আম খাওয়া এড়িয়ে চলাই ভালো।

তাই চিকিৎসকদের পরামর্শ হলো—ডায়াবেটিস থাকলেও আম পুরোপুরি বাদ দিতে হবে না, তবে পরিমাণ, সময় ও খাওয়ার ধরন মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আরটিভি/জেএমএ