ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নারীরা নয়, পুরুষরাই বেশি আবেগপ্রবণ ও দ্রুত প্রেমে পড়ে: গবেষণা  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

প্রেম নিয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা হলো—নারীরাই বেশি আবেগপ্রবণ, গভীরভাবে ভালোবাসে এবং সম্পর্ককে টিকিয়ে রাখে। আর পুরুষদের দেখা হয় তুলনামূলকভাবে ধীর, সংযত ও কম আবেগী হিসেবে। কিন্তু সাম্প্রতিক দুটি আন্তর্জাতিক মনোবৈজ্ঞানিক গবেষণা এই ধারণাকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

গবেষকদের মতে, প্রেমে পুরুষ ও নারীর অভিজ্ঞতা এক নয়—তারা ভিন্ন সময়ে, ভিন্ন গতিতে এবং ভিন্নভাবে ভালোবাসা অনুভব করে।

পুরুষরা আগে প্রেমে পড়ে, নারীরা গভীরভাবে অনুভব করে

২০২৫ সালে প্রকাশিত এই গবেষণাটি একটি আন্তর্জাতিক মনোবৈজ্ঞানিক গবেষণা, যা পরিচালনা করেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক অ্যাডাম বোডে, সেভেরি লুয়োটো ও ফিলিপ এস. কেভানাগ, এবং এটি প্রকাশিত হয় বৈজ্ঞানিক জার্নাল বায়োলজি অফ সেক্স ডিফারেন্সেসে।

এই গবেষণায় ৩৩টি দেশের ৮০৮ জন ১৮–২৫ বছর বয়সী তরুণ-তরুণী, যারা তখন প্রেমে ছিলেন, তাদের ওপর জরিপ চালিয়ে দেখা হয় পুরুষ ও নারীরা কীভাবে প্রেমে পড়ে, কত দ্রুত পড়ে এবং অনুভূতির তীব্রতা কেমন হয়।

গবেষণায় দেখা গেছে, পুরুষরা নারীদের তুলনায় গড়ে প্রায় এক মাস আগে প্রেমে পড়ে। তারা দ্রুত আকর্ষণ অনুভব করে এবং সম্পর্কের দিকে এগিয়ে যায়।

আরও পড়ুন

অন্যদিকে নারীরা প্রেমে পড়তে কিছুটা সময় নিলেও তাদের অনুভূতি তুলনামূলকভাবে বেশি গভীর ও মনোযোগী হয়। তারা সঙ্গীকে নিয়ে বেশি চিন্তা করে এবং আবেগে বেশি জড়িয়ে পড়ে।

গবেষকরা ব্যাখ্যা করেন, বিবর্তনগত কারণে এমন পার্থক্য তৈরি হতে পারে। পুরুষদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্পর্ক গড়ার ক্ষেত্রে সহায়ক ছিল, আর নারীরা সঙ্গী নির্বাচনে বেশি সতর্কতা অবলম্বন করতেন।

গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো—পুরুষের আগে আমি তোমাকে ভালোবাসি বলা মানে সবসময় কম আবেগ নয়। বরং তারা স্বাভাবিকভাবেই দ্রুত সেই পর্যায়ে পৌঁছে যেতে পারে।

নারীদের প্রেমে ওঠানামা বেশি, পুরুষদের অনুভূতি তুলনামূলক স্থির

২০২৪ সালের আরেকটি দীর্ঘমেয়াদী গবেষণায় ৩ হাজার ৮০০-এর বেশি প্রাপ্তবয়স্কের দৈনন্দিন অনুভূতি পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, বিয়ের আগে নারীরা প্রেমের অনুভূতি বেশি তীব্রভাবে প্রকাশ করেন।

কিন্তু বিয়ের প্রথম দুই বছরের মধ্যে তাদের সেই তীব্রতা কিছুটা কমে আসে। একই সময়ে পুরুষদের অনুভূতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং খুব বেশি পরিবর্তিত হয় না।

গবেষকদের মতে, নারীরা সম্পর্কের আবেগগত পরিবর্তন বেশি অনুভব করেন এবং সংসারের দৈনন্দিন দায়িত্ব তাদের আবেগের ধরনকে প্রভাবিত করতে পারে।

পুরনো ধারণা ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি

গবেষণার ফলাফল বলছে, পুরুষরা আবেগহীন বা দেরিতে প্রেমে পড়েন—এমন ধারণা সঠিক নয়। বরং অনেক ক্ষেত্রে তারা দ্রুত প্রেমে পড়ে এবং দীর্ঘমেয়াদে সেই অনুভূতি স্থিরভাবে ধরে রাখে।

একইভাবে নারীরা শুধু বেশি আবেগী নয়, বরং তারা সম্পর্কের গভীরতা ও পরিবর্তনগুলো বেশি স্পষ্টভাবে অনুভব করেন।

প্রেমের বাস্তবতা কী বলে?

গবেষকরা বলছেন, প্রেম কোনো একক নিয়মে চলে না। একই সম্পর্কে দুইজন মানুষ ভিন্নভাবে অনুভব করতে পারে। কেউ দ্রুত প্রেমে পড়ে, কেউ ধীরে; কেউ তীব্রভাবে অনুভব করে, কেউ স্থিরভাবে ভালোবাসে।

বিশেষজ্ঞদের মত হলো—সঙ্গীর ভালোবাসার গতি, গভীরতা ও পরিবর্তন বুঝতে পারাই একটি সম্পর্ককে আরও সুন্দর ও স্থায়ী করে তোলে।

সূত্র: ফোর্বস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
ব্যায়াম শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। তবে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় কম বা লো, তাদের ক্ষেত্রে ব্যায়ামের সময় কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন।
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই যদি শরীরচর্চা হয়ে যায়, তাহলে বিষয়টি সহজ হয়ে ওঠে।
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
আরও পড়ুন
একজন চান বিয়ে, অন্যজন ক্যারিয়ার—সম্পর্ক টিকবে কীভাবে?
প্রথম প্রেম দিবস আজ
তরুণীর নামে ফেক আইডি খুলে প্রেমের ফাঁদ, টাকা আদায়ের অভিযোগ
এক কাপ চায়ে প্রথম দেখা, প্রেম জমবে দোকানে নাকি ক্যাফেতে?