সোমবার, ০৮ জুন ২০২৬ , ১১:৪৯ এএম
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন বা দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
বিশেষজ্ঞ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, ভূমিকম্পের সময় সঠিক পদক্ষেপ জানা থাকলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পের আগে, চলাকালীন ও পরে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা রয়েছে।
ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়াই জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। এই নির্দেশনা ও পরামর্শের গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হলো।
ভূমিকম্পের আগে কী করবেন বা ভূমিকম্পের আগে প্রস্তুতি
বিশেষজ্ঞদের মতে, আগাম প্রস্তুতিই সবচেয়ে বড় সুরক্ষা।
১. ঘরে অগ্নিনির্বাপক যন্ত্র, প্রাথমিক চিকিৎসার বাক্স, টর্চলাইট, ব্যাটারিচালিত রেডিও ও অতিরিক্ত ব্যাটারি রাখুন
২. প্রাথমিক চিকিৎসা শেখার চেষ্টা করুন
৩. গ্যাস, পানি ও বিদ্যুৎ বন্ধ করার পদ্ধতি জেনে রাখুন
৪. পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি মিলনস্থল ঠিক করুন
৫. ভারী জিনিস আলমারির ওপর না রাখা
৬. আসবাব, আলমারি ও ভারী যন্ত্র দেয়াল বা মেঝেতে শক্তভাবে আটকানো
৭. স্কুল বা কর্মস্থলের জরুরি পরিকল্পনা জেনে রাখা
ভূমিকম্প চলাকালে কী করবেন বা ভূমিকম্পের সময় করণীয়
আতঙ্ক নয়, বরং দ্রুত সঠিক সিদ্ধান্ত জরুরি।
১.আতঙ্কিত হবেন না।
২. ঘরের ভেতরে থাকলে বাইরে না গিয়ে নিরাপদ স্থানে থাকুন
৩. টেবিল, ডেস্ক বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন
৪. জানালা ও দরজা থেকে দূরে থাকুন
৫. রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাস বন্ধ করুন
৬. বাইরে থাকলে খোলা জায়গায় যান, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন
৭. গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে ভেতরে থাকুন
৮. লিফট ব্যবহার করবেন না
ভূমিকম্পের পর কী করবেন বা ভূমিকম্পের পর করণীয়
ঝুঁকি শেষ হলেও সতর্কতা জরুরি।
বিশেষ সতর্কতা
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে সবচেয়ে বড় ভুল হলো আতঙ্ক। সঠিক প্রস্তুতি ও সচেতন আচরণই পারে বড় ধরনের প্রাণহানি ও ক্ষতি থেকে রক্ষা করতে।
আরটিভি/জেএমএ