images

লাইফস্টাইল / পরামর্শ

বিয়ের আগে অন্তত এক বিষয়ে খোলামেলা আলোচনা করা জরুরি

বুধবার, ১০ জুন ২০২৬ , ১১:৪৫ এএম

বিয়ের পর দাম্পত্য জীবনে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমান গুরুত্বপূর্ণ আর্থিক বোঝাপড়া। বিশেষজ্ঞদের মতে, টাকা-পয়সা নিয়ে স্বচ্ছ আলোচনা না থাকলে সম্পর্কেও তৈরি হতে পারে বড় ধরনের টানাপোড়েন।

সমীক্ষা বলছে, প্রায় ৯০ শতাংশ দম্পতি জীবনে অন্তত একবার আর্থিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়ান। আবার ৬৭ শতাংশ দম্পতির ক্ষেত্রে প্রতি ১৫ দিনে অন্তত একবার টাকার কারণে মতবিরোধ দেখা দেয়।

বিশেষজ্ঞরা মনে করেন, বিয়ের আগে অর্থনৈতিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলে ভবিষ্যতের অনেক সমস্যা এড়ানো সম্ভব।

টাকা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার করা জরুরি

বিয়ের আগে সঙ্গীর সঙ্গে টাকার বিষয়ে দৃষ্টিভঙ্গি জানা খুব গুরুত্বপূর্ণ। কে কীভাবে আয় করেন, খরচ করেন, কোথায় বিনিয়োগ করেন এবং কী ধরনের আর্থিক দায় রয়েছে—এসব বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার।

আরও পড়ুন
Web-Image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ সহজ কৌশল 

পরিবারের আর্থিক দায়িত্বও গুরুত্বপূর্ণ

অনেক সময় একজন ব্যক্তি শুধু নিজের নয়, পুরো পরিবারের আর্থিক দায়িত্ব বহন করেন। আবার কিছু ক্ষেত্রে যৌথ পরিবারের আর্থিক কাঠামোতে নির্দিষ্ট নিয়মে খরচ করতে হয়। এসব বিষয় আগে থেকে না জানলে পরে সমস্যা তৈরি হতে পারে।

সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা

দুজনের আয় সমান না হলেও মাসিক সঞ্চয়, খরচের পরিকল্পনা এবং ভবিষ্যৎ আর্থিক লক্ষ্য নিয়ে আলোচনা করা জরুরি। জরুরি পরিস্থিতিতে কে কীভাবে সিদ্ধান্ত নেবেন, সেটাও আগে থেকেই পরিষ্কার থাকা উচিত।

গোপনীয়তা নয়, স্বচ্ছতাই সম্পর্কের ভিত্তি

বিশেষজ্ঞদের মতে, মাসিক খরচ, ঋণ বা ইএমআই–সংক্রান্ত তথ্য গোপন রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। আর্থিক বিষয়ে স্বচ্ছতা থাকলে বিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে বড় ধরনের সংকট এড়ানো সহজ হয়।

তাই বিয়ের আগে আর্থিক বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা একটি সুস্থ ও স্থিতিশীল দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।


আরটিভি/জেএমএ