ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ সহজ কৌশল 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:১১ এএম
সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ সহজ কৌশল  । ছবি: সংগৃহীত

চাপ, দ্বন্দ্ব, রাগ বা দুশ্চিন্তা—দৈনন্দিন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি প্রায় সবাইকেই হতে হয়। কেউ কেউ সহজেই এসব পরিস্থিতি সামলে নিতে পারেন, আবার কেউ দ্রুত বিচলিত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, শান্ত থাকা কোনো জন্মগত গুণ নয়; এটি একটি শেখার মতো দক্ষতা, যা অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়।

সফল ও স্থির স্বভাবের মানুষদের পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা চাপের মুহূর্তেও খুব কমই আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখান। বরং তারা পরিস্থিতি বুঝে ধীরে ও যুক্তিসংগতভাবে সিদ্ধান্ত নেন। এই দক্ষতা অর্জনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলা জরুরি।

১. সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেওয়া

চাপের মুহূর্তে দ্রুত উত্তর দেওয়া বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো প্রায়ই সমস্যাকে আরও জটিল করে তোলে। তাই প্রথমে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি। অনেক সময় মানুষ উত্তেজিত অবস্থায় কথা না শুনেই উত্তর তৈরি করে ফেলে, যা ভুল বোঝাবুঝি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিক্রিয়া দেওয়ার আগে কিছুটা সময় নিয়ে তথ্য বুঝে নেওয়া সবচেয়ে কার্যকর উপায়।

আরও পড়ুন

২. সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া

প্রতিটি বিতর্কে জেতার চেষ্টা না করে সমাধানের দিকে মনোযোগ দিলে পরিস্থিতি সহজ হয়। অনেক সময় অহংবোধের কারণে আমরা সমস্যার মূল দিক থেকে সরে গিয়ে আত্মরক্ষামূলক আচরণ করি। কিন্তু সত্যিকারের শান্ত মানুষরা ফলাফলকে গুরুত্ব দেন। তারা নিজেদের প্রশ্ন করেন—এই পরিস্থিতি থেকে আমি কী চাই- সমাধান, নাকি শুধু নিজের অবস্থান প্রমাণ?

৩. দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখা

তাৎক্ষণিক সমস্যা অনেক সময় বড় মনে হলেও, সময়ের সঙ্গে তা ছোট হয়ে যায়। তাই প্রতিটি পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী দৃষ্টিতে দেখা গুরুত্বপূর্ণ। নিজেকে প্রশ্ন করা যেতে পারে—এক বছর পর কি এই ঘটনা গুরুত্বপূর্ণ থাকবে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হয় না। এই মানসিকতা চাপ কমাতে এবং স্থির থাকতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, যারা শান্ত থাকেন তারা চাপ অনুভব করেন না—এমন নয়। বরং তারা অভিজ্ঞতা, বুদ্ধি ও নিয়ন্ত্রণের মাধ্যমে সেই চাপ সামলে নেন। ফলে তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও স্থিতিশীল থাকতে পারেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
অফিসের ডেস্কে গাছ রেখে নিতে পারেন মানসিক প্রশান্তি