images

লাইফস্টাইল / রেসিপি

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই 

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৯:৩৪ এএম

গরম গরম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। বাইরের রেস্তোরাঁ বা ক্যাফেতে গেলে অনেকেই এই খাবারটি অর্ডার করেন। কারণ বাইরের ফ্রাই বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম থাকে। কিন্তু একইভাবে বাড়িতে বানাতে গেলে বেশিরভাগ সময়ই ফ্রেঞ্চ ফ্রাই নরম হয়ে যায়।

তবে রন্ধনশিল্পীদের মতে, সমস্যা রেসিপিতে নয়—রান্নার কৌশলেই আসল পার্থক্য তৈরি হয়। কিছু সহজ নিয়ম মানলেই ঘরেই তৈরি করা যায় রেস্তোরাঁর মতো ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই।

সঠিক আলু নির্বাচন জরুরি

সব আলু দিয়ে ভালো ফ্রেঞ্চ ফ্রাই হয় না। বেশি স্টার্চযুক্ত আলু ব্যবহার করাই সবচেয়ে ভালো। কম স্টার্চের আলুতে বেশি পানি থাকে, ফলে ভাজার পর ফ্রাই নরম হয়ে যায়।

আলুর অতিরিক্ত জলীয় ভাব দূর করুন

কাটা আলু সরাসরি তেলে দিলে তা ভাজার বদলে নিজের ভাপেই সেদ্ধ হয়ে যায়। তাই আলু কাটার পর ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে অতিরিক্ত স্টার্চ বের হয়ে যায়। এরপর ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

আরও পড়ুন
Web-Image

আমের খোসা ফেলে দিচ্ছেন? জানুন এর পুষ্টিগুণ ও ব্যবহার

দুই ধাপে ভাজার কৌশল

একবারে ভাজলে আলুর বাইরের অংশ পুড়ে গেলেও ভেতর কাঁচা থেকে যায়। তাই রেস্তোরাঁর মতো ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হলে দুই ধাপে ভাজতে হয়। প্রথমে হালকা ভেজে তুলে রাখতে হয়, পরে আবার ভেজে ক্রিস্পি করা হয়।

অল্প করে ভাজাই ভালো

অনেক আলু একসঙ্গে তেলে দিলে তা ঠিকমতো ভাজা হয় না। তাই অল্প অল্প করে ভাজা সবচেয়ে ভালো ফল দেয়।

এই কয়েকটি সহজ কৌশল মেনে চললেই ঘরেই তৈরি করা যাবে মুচমুচে, রেস্তোরাঁর মতো সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই।


আরটিভি/জেএমএ