বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৩:৫১ পিএম
বাড়িতে তেলাপোকা দেখলেই অনেকের বিরক্তি শুরু হয়। তবে এই ছোট পোকাটি শুধু খাবার নষ্ট বা খাদ্যে বিষক্রিয়ার কারণ নয়, এটি মানুষের শরীরে ভয়ংকর অ্যালার্জির সমস্যাও তৈরি করতে পারে। এমনকি মৃত তেলাপোকার কারণেও হতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।
বিশেষজ্ঞদের মতে, জীবিত ও মৃত—দুই ধরনের তেলাপোকা থেকেই অ্যালার্জি হতে পারে। মৃত তেলাপোকার শরীরের বিভিন্ন অংশ ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, যা বাতাসের সঙ্গে মিশে মানুষের শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।
শুধু মৃত তেলাপোকা নয়, ঘরের চারপাশে থাকা তেলাপোকার লালা, মল এবং শরীরের বিভিন্ন অংশের কণাও ধুলোর সঙ্গে মিশে বাতাসে ছড়িয়ে পড়ে। এসব থেকে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, তেলাপোকার শরীরের বিভিন্ন প্রোটিন, মল, লালা ও মৃত কোষের কারণে মূলত এই অ্যালার্জি তৈরি হয়। বিশেষ করে যাদের হাঁপানির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে তেলাপোকা থেকে হওয়া অ্যালার্জি আরও ভয়ংকর হতে পারে।
যেসব লক্ষণে সতর্ক হবেন
তেলাপোকার সংস্পর্শে আসার পর নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া জরুরি—
ঘর পরিষ্কার রাখাই প্রথম প্রতিরোধ
বাড়িতে তেলাপোকার উপস্থিতি কমাতে নিয়মিত ঘর পরিষ্কার রাখা, খাবার ঢেকে রাখা এবং রান্নাঘর ও আশপাশের জায়গা শুকনো রাখা জরুরি।
তেলাপোকাকে শুধু বিরক্তিকর পোকা হিসেবে নয়, স্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবেও দেখা প্রয়োজন। কারণ চোখে না দেখা ক্ষুদ্র কণার মাধ্যমেও এটি মানুষের শরীরে বড় সমস্যা তৈরি করতে পারে।
আরটিভি/জেএমএ