ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ডিম টাটকা নাকি পুরোনো বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
ডিম ভাঙার আগেই জানা যাবে ভালো না খারাপ, শুধু মানতে হবে সহজ কয়েকটি কৌশল । ছবি: সংগৃহীত

ডিম প্রোটিনের অন্যতম ভালো উৎস। তাই প্রতিদিনের খাবারের তালিকায় অনেকেরই থাকে ডিম। তবে গরমের সময়ে অন্য খাবারের মতো ডিমও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, বাইরে থেকে দেখে বোঝা কঠিন—ডিমটি টাটকা নাকি কয়েক দিনের পুরোনো।

অনেক সময় বাজার থেকে ডিম কিনে বাড়ি ফেরার পর দেখা যায়, ডিম খাওয়ার উপযোগী নেই। এতে একদিকে যেমন খাবার নষ্ট হয়, অন্যদিকে পয়সাও অপচয় হয়। দোকানে ডিম ভেঙে পরীক্ষা করাও সম্ভব নয়। তাই কেনার আগে কিছু সহজ উপায়ে বোঝা যেতে পারে ডিমের সতেজতা।

পানিতে ডুবিয়ে বুঝুন ডিম টাটকা কি না

ডিম ভালো আছে কি না বোঝার সবচেয়ে সহজ উপায় হলো পানির পরীক্ষা। এজন্য একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে ডিমটি পুরোপুরি ডুবিয়ে দিন।

যদি ডিম পানির নিচে গিয়ে একেবারে শুয়ে থাকে, তাহলে সেটি টাটকা ডিম।

আর যদি ডিম পানির নিচে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে বা কিছুটা কাত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেটি কয়েক দিনের পুরোনো। তবে সাধারণত এমন ডিম খাওয়া নিরাপদ, শুধু বেশি দিন সংরক্ষণ করা ঠিক নয়।

কিন্তু ডিম যদি পানির ওপর ভেসে ওঠে, তাহলে সেটি ব্যবহার না করাই ভালো। কারণ পুরোনো ডিমে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আরও পড়ুন

কেন পানিতে ভেসে ওঠে পুরোনো ডিম?

সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ডিমের খোসার ছোট ছোট ছিদ্র দিয়ে বাতাস ভেতরে ঢুকতে থাকে। এতে ডিমের ভেতরের বাতাসের জায়গা ধীরে ধীরে বড় হয়। ফলে ডিম হালকা হয়ে পানিতে ভেসে ওঠে।

অন্যদিকে টাটকা ডিমে বাতাসের পরিমাণ কম থাকে, তাই সেটি পানিতে ডুবে যায়।

ডিম ভাঙার পরও বোঝা যায় সতেজতা

ডিম ভাঙার পরও এর মান বোঝার উপায় আছে। টাটকা ডিমের সাদা অংশ ঘন ও আঠালো হয় এবং কুসুম থাকে গোলাকার ও উঁচু।

পুরোনো ডিমের সাদা অংশ পাতলা ও পানির মতো হয়ে যায়। কুসুমও চ্যাপ্টা দেখাতে পারে।

দুর্গন্ধ পেলেই সতর্ক হোন

ডিম নষ্ট হওয়ার সবচেয়ে সহজ লক্ষণ হলো তীব্র দুর্গন্ধ। ডিম ভাঙার সঙ্গে সঙ্গে যদি পচা বা সালফারের মতো গন্ধ বের হয়, তাহলে সেটি খাওয়া উচিত নয়।

ডিম ভালো রাখতে যা করবেন

ডিম সবসময় ফ্রিজে সংরক্ষণ করা ভালো। সম্ভব হলে ডিমের মূল বাক্সেই রাখুন। এতে ডিমের গুণগত মান ভালো থাকে এবং তুলনামূলক বেশি দিন সংরক্ষণ করা যায়।

বাজারে ডিম কেনার সময় শুধু দাম নয়, ডিমের সতেজতাও গুরুত্বপূর্ণ। সহজ কয়েকটি কৌশল জানলে সহজেই বোঝা যাবে কোন ডিম ভালো আর কোনটি পুরোনো।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিপস্টিক কেনার সময় প্যাকেটে এই ৫ উপকরণ থাকলে সাবধান
সাজগোজের অন্যতম জনপ্রিয় উপকরণ লিপস্টিক। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে একটু রং লাগালেই চেহারায় আসে ভিন্ন আকর্ষণ।
লিপস্টিক কেনার সময় প্যাকেটে এই ৫ উপকরণ থাকলে সাবধান
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি
শরীর সুস্থ রাখতে ব্যায়ামের গুরুত্ব অনেক। নিয়মিত ব্যায়াম পেশির শক্তি ধরে রাখে, হৃদ্‌যন্ত্র ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে পারে।
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি
প্রিয়জন হারানো মানুষকে সান্ত্বনা দেবেন যেভাবে
প্রিয়জন হারানোর কষ্টের কোনো সহজ সমাধান নেই। শোকাহত বন্ধু বা স্বজনকে কীভাবে সান্ত্বনা দেবেন, অনেক সময় সেটিও বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে।
প্রিয়জন হারানো মানুষকে সান্ত্বনা দেবেন যেভাবে
দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস 
ব্যস্ততা, কাজের চাপ, পারিবারিক টানাপোড়েন কিংবা নানা দুশ্চিন্তায় অনেক সময় মস্তিষ্ক অস্থির হয়ে পড়ে।
দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস 
মাটিতে খেললেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? জানুন গবেষণা
শহরের ব্যস্ত জীবনে শিশুদের প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ দিন দিন কমছে। কংক্রিটের ভবন, ব্যস্ত রাস্তা আর চার দেয়ালের মধ্যেই বড় হচ্ছে অনেক শিশু।
মাটিতে খেললেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? জানুন গবেষণা
আরও পড়ুন
সকালে ডিম না পনির, প্রোটিনে কে এগিয়ে?
ঘরে থেকে ২৫ ডিমসহ বিষধর পদ্ম গোখরা উদ্ধার
সেদ্ধ ডিমের কুসুমে ধূসর বলয়, খাওয়া কী নিরাপদ
মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও