images

লাইফস্টাইল / রেসিপি / পরামর্শ

রাত জেগে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আনন্দে রাখুন ৩ মজার স্ন্যাকস  

রোববার, ২১ জুন ২০২৬ , ১১:২৪ এএম

ফুটবলপ্রেমীদের জন্য রাত জেগে খেলা দেখার আনন্দই আলাদা। টিভির সামনে বসে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে করতে অনেকেই মুখরোচক খাবারের খোঁজ করেন। তবে নিয়মিত প্যাকেটজাত চিপস, পপকর্ন বা অতিরিক্ত ভাজাপোড়া খাবার খেলে পরদিন অম্বল, গলা-বুকে জ্বালাসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

তাই খেলা দেখার সময় এমন কিছু খাবার রাখা যেতে পারে, যা একদিকে সুস্বাদু, অন্যদিকে স্বাস্থ্যের জন্যও ভালো। জেনে নিন এমন তিনটি সহজ খাবারের রেসিপি—

স্বাস্থ্যকর নাচোজ

মুখরোচক নাচোজ এবার তৈরি করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে। ভুট্টার আটা, গমের আটা, সামান্য লবণ, অরিগ্যানো, মরিচের গুঁড়া ও অল্প তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর পাতলা করে বেলে ত্রিকোণ আকারে কেটে নিতে হবে।

3
স্বাস্থ্যকর নাচোজ

 

এরপর সামান্য তেল মাখিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় কিছুক্ষণ বেক বা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে নাচোজ। সঙ্গে টক দই, টমেটো সস ও কাসুন্দি মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু ডুবিয়ে খাওয়ার মিশ্রণ।

আরও পড়ুন
Web-Image

একটি জিন্স প্যান্ট বানাতে কেন ১০ হাজার লিটার পানি প্রয়োজন হয় 

মুচমুচে কাবলি ছোলা

প্রোটিনসমৃদ্ধ কাবলি ছোলাও হতে পারে খেলা দেখার দারুণ সঙ্গী। সেদ্ধ করা ছোলার সঙ্গে লবণ ও সামান্য জলপাই তেল মিশিয়ে মচমচে করে ভেজে নিতে হবে।

2
মুচমুচে কাবলি ছোলা

 

এরপর রসুনের গুঁড়া, মরিচের গুঁড়া, চাটমসলা, আমচুর ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে ছোলার ওপর ছড়িয়ে দিলেই তৈরি হবে ঝাল-মশলাদার স্বাস্থ্যকর খাবার।

ভাজা ছাড়া চিজ বল

চিজ বল খেতে ভালোবাসেন? এবার তেল ছাড়াই তৈরি করতে পারেন এটি। ছানা বা কুচি করা পনিরের সঙ্গে পানিতে ভেজানো পাউরুটির গুঁড়া মিশিয়ে নিতে হবে।

1
চিজ বল

 

এর সঙ্গে পেঁয়াজ কুচি, ধনেপাতা, গোলমরিচ, লবণ, মরিচের গুঁড়া, চাটমসলা, অরিগ্যানো ও কুচি করা চিজ মিশিয়ে ছোট ছোট বল তৈরি করতে হবে।

এরপর সামান্য তেল ছড়িয়ে ১৮০ থেকে ২০০ ডিগ্রি তাপমাত্রায় কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হবে মুচমুচে চিজ বল।

রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর প্রিয় দলের জয় উদ্‌যাপন—সবকিছু আরও উপভোগ্য করতে পারে এই স্বাস্থ্যকর খাবারগুলো। স্বাদও থাকবে, শরীরের যত্নও হবে।


আরটিভি/জেএমএ