images

লাইফস্টাইল

ত্বক একমাসের ভিতরেই উজ্জ্বল করবেন যেভাবে

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৬:৩৪ পিএম

বিয়ের মৌসুম মানেই চারদিকে সাজ সাজ রব আর উৎসবের আমেজ। বর্তমান সময়ের সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, জীবনের এই বিশেষ দিনটি আজও প্রত্যেকের কাছে অত্যন্ত আবেগের। জাঁকজমক আর আত্মীয়-পরিজনের হুল্লোড়ে ঘেরা এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকেন বর এবং কনে। 

সিনেমার মতো সাজানো সেই মাহেন্দ্রক্ষণে সবার নজর থাকে তাঁদেরই দিকে। তাই বিয়ের পিঁড়িতে বসার আগে নিজের জেল্লা বজায় রাখাটা কিন্তু এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।

তবে ব্যস্ত জীবনের ইঁদুর দৌড়ে ত্বকের আলাদা করে যত্ন নেওয়ার সময় পাওয়া ভার। তবুও বিয়ের দিনে নিষ্প্রাণ ত্বকের কারণে যাতে আপনার আনন্দ মাটি না হয়, তার জন্য বিয়ের অন্তত এক মাস আগে থেকে শুরু করতে হবে বিশেষ প্রস্তুতি। শুধু দামি স্কিন ট্রিটমেন্ট বা প্রসাধনী নয়, বিয়ের আগে ত্বকের উজ্জ্বলতা ভেতর থেকে ফুটিয়ে তুলতে সুষম ডায়েটের ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বিয়ের প্রস্তুতির এই চার সপ্তাহকে নির্দিষ্ট রুটিনে ভাগ করে নেওয়া প্রয়োজন। প্রথম সপ্তাহে গুরুত্ব দিতে হবে ত্বক পরিষ্কার রাখার ওপর। সারা দিনের ধকল আর মেকআপের ধুলোবালি কাটিয়ে ত্বককে সতেজ রাখতে রাতে নিয়ম করে ক্লেনজিং করতে হবে। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতা বা পিএইচ ব্যালেন্স বজায় রাখতে টোনার ও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা মাস্ট।

আরও পড়ুন
shad-photo

সকালে ঘুম ঘুম ভাব ও ক্লান্তি কাটাবেন যেভাবে

দ্বিতীয় সপ্তাহে মন দিতে হবে ত্বকের অনুজ্জ্বলতা দূর করার দিকে। মরা কোষ সরিয়ে ত্বককে ঝকঝকে করতে হালকা এক্সফোলিয়েশনের পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর ফেস মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞরা।

বিয়ের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকাকালীন ত্বকের গভীর পরিচর্যার সময় শুরু হয়। এই সময়ে রাতের ত্বকের যত্নে অ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত সিরাম বা ফেশিয়াল অয়েল ব্যবহার করলে তা চোখের নিচের কালি এবং ত্বকের ক্লান্তি নিমেষে দূর করে। 

আর সবশেষে বিয়ের ঠিক আগের সপ্তাহে কোনও নতুন এক্সপেরিমেন্ট না করে ফেস প্লাম্পিং মাস্ক আর ভিটামিন সি সিরামের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, উজ্জ্বল ত্বকের আসল রহস্য লুকিয়ে রয়েছে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার আর পর্যাপ্ত পানি পানের মধ্যে। এই সামান্য কিছু নিয়ম মেনে চললেই বিয়ের আসরে আপনি হয়ে উঠবেন অনন্য এবং নজরকাড়া।

আরটিভি/এমএস