ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সকালে ঘুম ঘুম ভাব ও ক্লান্তি কাটাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

সকালে ঘুম ভাঙার পরও অনেক সময় আলস্য কাটতে চায় না। শুয়ে থাকতেই মন চায় আরও অনেকক্ষণ। অফিসে এসেও ঘুম ঘুম পায়। এ পরিস্থিতিতে শরীর চাঙ্গা করতে অনুসরণ করতে পারেন বিশেষ টিপস।

অনেকেই আলস্য কাটাতে শুধু চা-কফির কথাই ভাবেন। এছাড়া, এমন কিছু পানীয় ও টিপস আছে যা শরীরের ক্লান্তি কাটাতে সাহায্য করে। জেনে নিন সেগুলো।

হালকা গরম পানিতে মধু-লেবুর রস

ওজন কমাতে সকালে খাটি পেটে হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খান অনেকেই।

এ পানীয় শুধু ওজনই কমায় না, ঘুম ঘুম ভাব কাটাতেও এটি বেশ উপকারী। কারণ এতে থাকা মেটাবলিজম বুস্টিং গুণ থাকে। এ পানি দ্রুত রক্তের সঙ্গে মিশে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। এর ফলে নিস্তেজ হয়ে থাকা স্নায়ু কোষগুলি জেগে ওঠে। তখন ঘুম ঘুম ভাবও কেটে যায়।

একটু অন্যভাবে চা, কফি খেতে পারেন

বেশিরভাগ মানুষই সকালে উঠে চা, কফি খান। এক্ষেত্রে তারা একটু ভুল করেন। আর তা হলো চা বা কফির সঙ্গে চিনি মেশানো। এ কারণে ঘুম আর ক্লান্তি ভাব কাটতে চায় না।

চিনি কার্বোহাইড্রেটের উৎস। ফলে এনার্জি জোগায়। কিন্তু চিনি খুব বেশিক্ষণ এনার্জি জোগাতে পারে না। এ কারণে কিছুক্ষণ পর আবার ক্লান্তিভাব ফিরে আসতে পারে। সে জন্য সকালের চা খান চিনি ছাড়া এতে ক্লান্তি ও ঘুম দুটোই কাটবে ক্যাফেইনের গুণে। এছাড়া চা-কফির ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে বেশ কার্যকর।

আরও পড়ুন

চোখেমুখে পানি দিন

চোখে পানির ঝাপটা দিন। চোখে মুখে ঠান্ডা পানির একটু ঝাপটা দিলে মাথা ঝিম ধরা ও শরীরের অলসভাব একেবারে দূর হয়ে যাবে।

পানি পান করুন

পানি ঘুম ঘুম ভাব দূর করার সবচেয়ে ভালো ওষুধ। পানি পান করলে আমাদের দেহের কোষগুলো নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এক গ্লাস পানি পান করে নিন। দেখবেন ঝিম ঝিম ঘুম ধরা ভাব কেটে গেছে। একইসঙ্গে পানি পান করলে মস্তিষ্ক নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায়।

হাঁটাহাঁটি করুন

বসে থাকলে কিংবা চেয়ারে একটু গা এলিয়ে পড়ে থাকলে ঘুম ঘুম ভাব আরও জেঁকে বসে। তাই পাঁচ মিনিটের জন্য হাঁটতে পারেন। এতে শরীরের আলস্য কেটে যাবে। আর ঘুম ঘুম ভাবও দূর হয়ে যাবে।

কথা বলা

ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলে সেটি সম্ভব নয়। এতে কখনোই এই ঝিম ধরা ভাবটি যাবে না। কারণ চুপচাপ থাকলে আলস্য কাটানোর কোনো কাজই হবে না। এ সময় চাইলে সহকর্মী বা সঙ্গির সঙ্গে কথা বলতে পারেন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
সকালে এই ৫ ভুলেই বাড়তে পারে সুগার
সকালের নাশতা কেন এত জরুরি
জেনে নিন ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
আপনি কি ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন?