images

স্বাস্থ্য পরামর্শ

রমজানে শিশু-কিশোরদের স্বাস্থ্যকর খাবার

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ১১:১৮ পিএম

পবিত্র রমজান এলে বড়দের মত শিশুরা রোজা রাখতে খুব আগ্রহ প্রকাশ করে। তবে সমস্যা হচ্ছে অনেক শিশু ও কিশোর কিশোরীরা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন না ছোটবেলা থেকে।

তাই বিকল্প হিসেবে কিছু স্বাস্থ্যকর খাবার দিলে সকল পুষ্টিচাহিদা পূরন করা সম্ভব। পাশপাশি তারা অনেক খাবার বড়দের মতো খেতেও পারে না। তাই অল্প খাবার খেয়ে সহজেই পুষ্টি চাহিদা পূরণের জন্য কয়েকটি খাবারের নাম দেওয়া হল।

আরও পড়ুন
Eid006

ঈদের কেনাকাটায় শপিং লিস্ট করার যে সুবিধা

পুডিং

সুস্বাদু ও পুষ্টিকর খাবার। কারণ এতে দুধ ও ডিম থাকে যা থেকে মিলে প্রথম শ্রেণীর প্রোটিন। এছাড়া পাওয়া যায় ভিটামিন ও খনিজ।

যেসব শিশু, কিশোর-কিশোরী লাদাভাবে ডিম ও দুধ খায় না তাদের জন্য পুডিং একটি আদর্শ খাবার।

ফ্রুট কাস্টার্ড

এই খাবার তৈরি করতে লাগে বাদাম, দুধ, কাস্টার্ড পাউডার ও ফল। এসবগুলোই শিশুর জন্য স্বাস্থ্যকর খাবার।

এটি বানানো যেমন সহজ তেমনি সুস্বাদু। যেসব শিশু ফল খেতে চায় না তাদেরকে বিভিন্ন প্রকারের রঙিন ফল অল্প করে দিয়ে পরিবেশন করলে সহজেই পেয়ে যাবে ভিটামিনস ও খনিজ।

মিল্কশেইক

বিভিন্ন প্রকারের মিল্কশেইক বানানো যায়- যেমন ব্যানানা-মিল্কশেইক, ফ্রুট-মিল্কশেইক, চকলেট মিল্কশেইক, প্রোটিন মিল্কশেইক ইত্যাদি।

এসবের প্রতিটি থেকে আলাদা পুষ্টিগুণ পাওয়া সম্ভব।

প্রতিদিন নিয়ম করে এক গ্লাস মিল্কশেইক গ্রহণ করলে রোজায় শরীর পানিশূন্যতায় ভুগবে না।

নিয়মিত কলার মিল্কশেইক পানে ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে।

তবে অবশ্যই চিনি ছাড়া বাসায় তৈরি করা খাবার খাওয়া ভালো। তাজা ফল থেকে মিল্কশেইক তৈরি করলে হবে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার।

সবজি খিচুড়ি

যেসব শিশু সবজি খেতে চায় না তাদের জন্য সবজি খিচুড়ি একটি আদর্শ খাবার এই রমজানে। এতে যোগ করা বিভিন্ন সবজি থেকে নানান পুষ্টি উপাদান পেয়ে যাবে সহজেই। মিলবে ক্যালরি, প্রোটিন ও আঁশ- যা একটি সুষম খাবারও বটে।

আরটিভি/এমআই