ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঈদের কেনাকাটায় শপিং লিস্ট করার যে সুবিধা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ঈদের আগে শপিংমলগুলোতে পা রাখলেই সবার আগে চোখে পড়বে নতুন ডিজাইন, রঙ আর অফারের। পরিকল্পনা অনুযায়ী কেনাকাটা করা এখন অনেকটাই কঠিন ব্যাপার। অনেক ক্ষেত্রে বাড়ি এসে টের পাওয়া যায় যে- বাজেট ছাড়িয়েছে, অথচ প্রয়োজনীয় কিছু জিনিস হয়তো এখনও কেনাই হয়নি। এই চক্র থেকে বের হতে ছোট্ট একটি অভ্যাসই যথেষ্ট, আর তা হলো শপিং লিস্ট।

ভোক্তা আচরণ নিয়ে গবেষণায় দেখা গেছে, উৎসবের সময় ইমপালসিভ ও আবেগী কেনাকাটা বেড়ে যায়। কারণ, আবেগ ও তাৎক্ষণিক আকর্ষণ অনেক সময় পরিকল্পিত সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই আগে থেকে পরিকল্পনা করলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং কেনাকাটার সন্তুষ্টি বাড়ে।

আরও পড়ুন

ঈদের পোশাক কেনার ক্ষেত্রে শপিং লিস্ট এর প্রয়োজনীয়তা--

বাজেট নিয়ন্ত্রণে থাকে

ঈদের সময় পোশাকের পাশাপাশি জুতা, ব্যাগ, গয়না - সবকিছুরই চাহিদা থাকে। তাই কোন খাতে কত টাকা ব্যয় করবেন সেটা আগে থেকে ঠিক করে নিলে অতিরিক্ত খরচের ঝুঁকি কমে। তালিকায় অগ্রাধিকার নির্ধারণ করলে প্রলোভনে পড়ে বাজেট ভাঙার সম্ভাবনা কম থাকে।

প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে না

অনেক সময় মূল পোশাক কিনে ফেললেও প্রয়োজনীয় অ্যাকসেসরিজ বা টেইলরিংয়ের বিষয়টি আমরা ভুলে যাই। লিস্টে আলাদা করে লিখে রাখলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ যায় না।

সময় ও শক্তি বাঁচে

ঈদের আগে মার্কেটের ভিড় স্বাভাবিকের চেয়ে বেশি। কী কিনবেন তা স্পষ্ট থাকলে অযথা দোকান ঘোরা কম হয়। এতে শারীরিক ক্লান্তিও কমে, বিশেষ করে রোজার সময়।

মিলিয়ে কেনা সহজ হয়

কোন রঙের সঙ্গে কী মানাবে, আগে থেকে ভাবলে দোকানে গিয়ে বিভ্রান্তি কম হয়। ফোনে আগের পোশাকের ছবি রেখে লিস্টের সঙ্গে মিলিয়ে নিলে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়ানো যায়।

মানসিক স্বস্তি বাড়ে

অনেক বিকল্পের ভিড়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ক্লান্তি আসে। আচরণগত অর্থনীতি বলছে, বেশি সিদ্ধান্ত মানেই বেশি মানসিক চাপ। লিস্ট থাকলে সিদ্ধান্ত দ্রুত হয়, অস্থিরতা কমে।

ঈদের আনন্দ সবার ক্ষেত্রেই হওয়া উচিৎ পরিকল্পিত। তাই ঈদে হুটহাট কেনাকাটা নয়, সচেতন সিদ্ধান্তই দিতে পারে আর্থিক স্বস্তি ও মানসিক শান্তি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
ব্যায়াম শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। তবে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় কম বা লো, তাদের ক্ষেত্রে ব্যায়ামের সময় কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন।
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই যদি শরীরচর্চা হয়ে যায়, তাহলে বিষয়টি সহজ হয়ে ওঠে।
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
আরও পড়ুন
শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ সরকারের 
শপিং মলে ধান চাষ করছেন মানুষ!
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে লাইভ শপিং