শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫৪ পিএম
শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন শুভ মহালয়া আগামী রোববার (২১ সেপ্টেম্বর)। এদিন সরকারি কোনো ছুটি না থাকলেও অনেকেই ব্যক্তিগতভাবে ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
ক্যালেন্ডার অনুযায়ী, এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটি এবং এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।
শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির তারিখ ভিন্ন হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার দিন ছুটি না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে। ফলে কোথাও শ্রেণিকক্ষে পাঠদান চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান থাকবে বন্ধ।
আরটিভি/টিআই