images

জাতীয়

৯ কর্মকর্তাকে বদলি, পদায়ন ইসির

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৮:৫১ পিএম

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয় কর্মকর্তাকে বদলি, পদায়ন করল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নয় কর্মকর্তার মধ্যে তিনজনকে বদলি ও বাকিদের বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন
LON_copy

পে-স্কেলের ফাঁস হওয়া সুপারিশ নিয়ে যা বলছে কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও মাঠ পর্যায়ে রদবদল, বদলি অব্যাহত রেখেছে ইসি। এর আগেও বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরটিভি/একে