images

জাতীয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৪:০৭ পিএম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সে ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না। আমি বিশ্বাস করি, উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।

আরও পড়ুন
tareq

তারেক রহমান কীভাবে নির্বাচন করবেন ও ভোট দেবেন, জানালেন ইসি সচিব

তিনি আরও বলেন, আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।

উপদেষ্টা বলেন, সবচেয়ে ভালো উনারাই বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে।

আরটিভি/আইএম