তারেক রহমান কীভাবে নির্বাচন করবেন ও ভোট দেবেন, জানালেন ইসি সচিব

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৩:০৯ পিএম


তারেক রহমান কীভাবে নির্বাচন করবেন ও ভোট দেবেন, জানালেন ইসি সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে, তার নির্বাচন করার এবং ভোট দেওয়ার উপায় আছে বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে, আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। 

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। 

এরপর তার কাছে জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

বিজ্ঞাপন

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে আছে। 

এসময় সুনির্দিষ্ট আইন জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission