মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০১:০২ পিএম
দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের অনেক স্থানে বিরাজমান কুয়াশা আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
আরটিভি/এমএইচজে