ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রার টিকিট কাটতে গাবতলীতে উপচেপড়া ভিড়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম
টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

আগেভাগেই ঈদযাত্রার টিকিট নিশ্চিতের জন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।

তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে যাত্রীদের। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখালেও ১৮ মার্চ রাত ৮টার পর বিক্রি বন্ধের তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এদিকে ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে বিক্রি চলছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চল।

আরও পড়ুন

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুই অঞ্চলের জন্য ১৩ মার্চের বরাদ্দ করা টিকিট সংখ্যা ২৭ হাজার। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৩ হাজার টিকিটের জন্য প্রথম ঘণ্টায় প্রায় ২১ লাখ হিট পড়ে সার্ভারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি।

রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত, আর যাত্রা শুরু হবে ১৩ মার্চ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন।
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
আরও পড়ুন
ঈদযাত্রার ১৩ দিনে দুর্ঘটনায় ৩০৬ জনের মৃত্যু
ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ, বেশি প্রাণহানি মোটরসাইকেলে
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শত কিলোমিটার যানজট