images

জাতীয় / দেশজুড়ে

ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী 

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৮:০৪ পিএম

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ভিক্ষুকদের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুর সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় ভিক্ষুকদের মধ্যে ২০টি ছাগল বিতরণ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

এ সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আরটিভি/এমএইচজে