ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: আরটিভি

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে সরকার বলে জানায়িয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ থেকে চরমুগরিয়া এলাকার খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেন না। তিনি এ দেশকে ভালবাসেন। তাই তার দেওয়া প্রতিটি কথাই বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করার জন্য মানুষের সমস্যার কথা শুনে, সেগুলো বাস্তবায়ন করার জন্য নির্দেশও দিচ্ছেন তারেক রহমান।

একই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, নিজের হাতে কোদাল ধরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও পুনরায় এই কর্মসূচির উদ্বোধন করছেন। এখন মনে হচ্ছে তারেক রহমান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন চলছে, এতে মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে। ভোটের কালি মানুষের হাত থেকে না উঠতেই, ফ্যামিলি কার্ড হাতে চলে গেছে তাদের হাতে। খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে, ফ্যামিলি কার্ড পেয়েছেন মায়েরা। এখন কৃষক কার্ড যারা পাবেন তার সৌভাগ্যবান।

আরও পড়ুন

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, পুলিশ সুপার মো. এহতেশামুল হকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে বিগত দিনে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। তিনি আরও বলেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যাঁরা কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তাদের দিয়ে মাহফিল আয়োজন করলে আমরা স্বাগত জানাব। সেই মাহফিলে আমরা প্রধান অতিথি থাকব। মাহফিল সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব। আরটিভি/টিআর
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
কুমিল্লার লালমাটিয়ায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
বাংলাদেশি কৃষককে গুলি বিএসএফের, ভারতীয় নাগরিককে ধরে আনলেন গ্রামবাসী
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
বাংলাদেশি কৃষককে গুলি বিএসএফের, ভারতীয় নাগরিককে ধরে আনলেন গ্রামবাসী
স্কুলছাত্রী তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর কাঁচিকাটা মসজিদের সামনের পুকুরে গোসল করে ঘাতক সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া। হত্যার পর ঘটনাস্থলে অটোরিকশা ফেলে রেখে পুকুরে গোসল করে অন্য অটোরিকশায় বাখরাবাদে যায় সে।
স্কুলছাত্রী তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আচরণবিধি অনুসরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। প্রাপ্ত কমিটি অনুমোদনের চিঠি অনুযায়ী, ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সফিউল্ল্যাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এমনকি দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ বা সহায়তাও করতে পারবেন না। তবে সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় তিনি কীভাবে এ পদে রয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে আমাদের ভুল ছিল। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই। অন্যদিকে, এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, তিনি সরকারি চাকরি করেন। আমাদের রাজনীতিতে তার মৌন সম্মতি রয়েছে। তবে তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। সফিউল্ল্যাহ জগলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমাকে সরকারি বিধিবিধান যাচাই করতে হবে এবং তার অবস্থানও নিশ্চিত করতে হবে। আমি বিষয়টি দেখছি। আরটিভি/টিআর
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!
আরও পড়ুন
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
‘বেশি লাভের আশায়’ রেখে কোল্ড স্টোরেজেই ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট