images

জাতীয়

এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১১:৪৫ এএম

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি কাটিয়ে মাত্রই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। লম্বা এই ছুটির আমেজ থাকতে থাকতেই মাত্র দুই দিনের ব্যাবধানে অধিকাংশ চাকরিজীবী আবার টানা তিনদিনের ছুটি পেয়েছেন বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস হওয়াতে। অর্থাৎ, চলতি মার্চ মাসটা বলতে গেলে ছুটির আমেজেই কেটেছে। 

অবশ্য, আগামী এপ্রিলেও আছে একটা লম্বা ছুটি কাটানোর সুযোগ। মার্চের মতো বড় না হলেও আগামী মাসে টানা ৫ দিনের ছুটি পাওয়ার একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে। মাত্র দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই এই লম্বা ছুটির সুযোগ নিতে পারবেন চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।

আরও পড়ুন
Gold

আরও এক দফা কমলো সোনার দাম, এবার ভরি কত? 

এরপরের দুই দিন, অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল (বুধ ও বৃহস্পতিবার) অফিস-আদালত খোলা। তবে, কোনো চাকরিজীবী যদি এই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তার সঙ্গে যুক্ত হবে পরের শুক্র ও শনিবারের (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি।

ফলস্বরূপ, ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে ১৮ এপ্রিল শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন অনেক চাকরিজীবী।

আরটিভি/এসএইচএম