images

জাতীয় / দেশজুড়ে

দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১১:২১ এএম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ  সোমবার (৬ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। 

আরও পড়ুন
gomostapur

৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইয়ের স্বীকারোক্তি

জানা গেছে, ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে 'আল তোয়াইক বলদিয়া' কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইফতারের ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

ওই হামলায় মামুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। টানা কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর ১৭ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, একই হামলায় মোশাররফ হোসেন নামে আরও এক বাংলাদেশি প্রাণ হারিয়েছিলেন, যার মরদেহ গত ২০ মার্চ দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

আরটিভি/এমআই