images

জাতীয় / ধর্ম

যাত্রীদের ভোগান্তি কমাতে হজ ক্যাম্পে নতুন সেবা চালু

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৮:৪৫ পিএম

ঢাকার আশকোনা হজক্যাম্পে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে লাগেজ র‍্যাপিং সেবা। 

মঙ্গলবার(২১ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। 

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই নতুন সেবা সম্পর্কে বলেন, এই সেবাটি চালু হওয়ার ফলে হজযাত্রীরা এখন পেশাদার উপায়ে তাদের লাগেজ র‍্যাপিং করাতে পারবেন। এটি নিশ্চিত করবে যে দীর্ঘ ভ্রমণের সময় লাগেজ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।

আরও পড়ুন
Web-Image

পবিত্র মাস জিলকদ: শান্তি, ইতিহাস আর হজের প্রস্তুতির বিশেষ সময়

এছাড়া লাগেজ খুলে যাওয়া কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও এটি যাত্রীদের মালামাল সুরক্ষিত রাখবে। শেষ মুহূর্তে বিমানবন্দর বা যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি যেন না পোহাতে হয় সেই চিন্তা থেকেই এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হজযাত্রীদের যাত্রা প্রক্রিয়াকে সামগ্রিকভাবে সহজ করাই এর মূল উদ্দেশ্য।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, সর্বাত্মক সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা বর্তমান সরকারের অন্যতম বড় অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সার্বিক সেবার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে যেন হাজিদের কোনো ধরনের কষ্ট না হয়। সেই নির্দেশনার আলোকেই সরকারি উদ্যোগে এই নতুন সেবাটি চালু করা হয়েছে। 

আরটিভি/এআর