images

জাতীয়

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৮:২৭ এএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এ সাক্ষাৎ করেন। 

এ সময় মন্ত্রী আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন
16

জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাক্ষাৎকালে ফকির মাহবুব আনাম সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সব প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও মন্ত্রী আহতদের সহায়তায় ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ থাই বাথ প্রদান করেন।

আরটিভি/আইএম