ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত যুবক মো. শাহিনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে শাহিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার(২১ এপিল) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের অধীনে থাকা বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে শাহিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা শাহিনের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

ডা. আমান উল্লাহ জানিয়েছেন, জুলাই মাসে যারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন এবং যারা আজ আহত অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন তাদের প্রত্যেকের পাশে বর্তমান সরকার ছায়ার মতো রয়েছে।

এ সময় চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে শাহিনের পায়ে অস্ত্রোপচার করা হবে। এই অস্ত্রোপচার যেন সফলভাবে সম্পন্ন হয় সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসকরা।

পঙ্গু হাসপাতালে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন। এছাড়া নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম এবং সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজনসহ সংশ্লিষ্ট অনেক চিকিৎসক সেখানে উপস্থিত থেকে শাহিনের চিকিৎসার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সবাই শাহিনের দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার সামনে এক ভয়াবহ সংঘর্ষে অংশ নিতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন শাহিন। সেই থেকে তিনি অমানবিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে রাজধানীর শ্যামলী মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ক্রাচে ভর দিয়ে আহত অবস্থায় উপস্থিত ছিলেন শাহিন। জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টি পড়ার সাথে সাথে তিনি আবেগাপ্লুত হন। তিনি তাৎক্ষণিকভাবে শাহিনের উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী