images

জাতীয়

‘২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে’ 

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৮:০২ পিএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেন এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।

রোববার (২৬ এপ্রিল) সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলমান কোনো প্রকল্পই ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নেই।

আরও পড়ুন
Web-Image---Copy

‘রেল ভ্রমণ নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার’

সড়ক মন্ত্রী বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বর্তমানে ফাস্টট্র্যাক প্রকল্পগুলো হলো- এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট, এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট।

তিনি আরও বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সারা দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২৭৩৬ দশমিক ৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪-লেন মহাসড়ক ৮৮৩ দশমিক ৬১ কিলোমিটার, ৬-লেন মহাসড়ক ১০৪৮৮ কিলোমিটার এবং ৮-লেন মহাসড়কের ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার।

আরটিভি/এমএইচজে