images

জাতীয়

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ ও উলশী খাল

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৯:০৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটিই তার প্রথম সফর। দিনব্যাপী এই সফরে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকেলে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে যোগ দেবেন।

আরও পড়ুন
RTV0

মেধা সম্পদের সুরক্ষা ও সৃজনশীল কাজের সম্মাননা পেল বেঙ্গল মাল্টিমিডিয়া

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য, ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও নিজস্ব হাসপাতাল না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ৫ কিমি দূরে জেনারেল হাসপাতালে গিয়ে ব্যবহারিক শিক্ষা গ্রহণ করছিলেন।

সার্কিট হাউসে বিরতি শেষে প্রধানমন্ত্রী বিকেলের দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে যশোর জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং স্থানীয় বিএনপি ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আরটিভি/এমআই