ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেধা সম্পদের সুরক্ষা ও সৃজনশীল কাজের সম্মাননা পেল বেঙ্গল মাল্টিমিডিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণকালে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। ছবি: সংগৃহীত

সৃজনশীল কাজের সুরক্ষা ও স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস। দিবসটি উপলক্ষে এক সেমিনার হয়েছে রাজধানী ঢাকায়। এতে মেধা সম্পদের সুরক্ষা ও সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আয়োজন হয় এই সেমিনারের।

‘বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে কপিরাইট সুরক্ষা নিয়ে নানা মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

সৃজনশীল কর্মের সুরক্ষা নিশ্চিত করতে কপিরাইট বিষয়ে আরও সচেতনতা বাড়ানো জরুরি বলে জানান আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। মেধা সম্পদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশের সৃজনশীল শিল্প আরও এগিয়ে যাবে বলে মত দেন উপস্থিত সবাই।

সেমিনারে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পাশাপাশি সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছে জনপদ বিভাগও।

উল্লেখ্য, যেকোনো নতুন চিন্তা, বৈপ্লবিক উদ্ভাবন; যা একজন মানুষের প্রজ্ঞা ও মেধা থেকে জন্ম নেয়, সেটিই তার আসল সম্পদ। উদ্ভাবকদের এই সৃজনশীলতাকে সম্মান জানাতে এবং তাদের মেধার আইনি সুরক্ষা দিতে প্রতিবছরই পালিত হয় বিশ্ব মেধা সম্পদ দিবস।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে’