images

জাতীয়

সংসদে প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৬:৫৪ পিএম

জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের শপথ কক্ষে এই ব্যতিক্রমী ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা দিতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এদিন সংসদ ভবনে উপস্থিত হয়।

আরও পড়ুন
9

‘মে দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি স্মৃতিকাতর হয়ে বলেন, আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। এ সময় দেশ বিনির্মানে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

এরপর তিনি উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারনা দিতে মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০ টি সিট সহ মোট ১৫০ টি সিট বরাদ্দ করতে মাননীয় স্পীকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

আরটিভি/এআর