images

জাতীয় / দেশজুড়ে

খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে: ত্রাণমন্ত্রী

শুক্রবার, ২২ মে ২০২৬ , ১০:১৬ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে মাছ চাষের ফলে ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরে আসবে।
  
শুক্রবার (২২ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
6U5

রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টারীদের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রীর


  
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল আসছেন। এ সময় প্রধানমন্ত্রী খালপাড়ে তালগাছ রোপণ করবেন বলেও জানা গেছে। 

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

আরটিভি/এসকেডি