ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টারীদের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রীর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:৫১ পিএম
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: আরটিভি

রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করছে, মানুষকে উত্তেজিত করে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করছে। কোন অবস্থাতেই কেউ যদি মনে করেন, ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে তারা বোকার স্বর্গে আছেন।

শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হামিকপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলার সাধারন মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শিশু ধর্ষণ বা নির্যাতন নিয়ে বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারণ করা আছে মৃত্যুদণ্ড। এর পরে আর কী শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় তিনি বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো দলের বা নির্দলীয় যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এই সরকার জনগনের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে, জনগনের সেবায় নিয়োজিত রয়েছে।

জনগনকে ছেড়ে অন্য পক্ষে অবস্থান নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া তিনি হিলির রাস্তা ঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমুলক কর্মকান্ড অচিরেই শুরু হবে বলেও জানান।

আরও পড়ুন

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
আরও পড়ুন
তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা
হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন আতিয়ার