images

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০১:৫৬ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমাম ছিলেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। আর মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতের ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন।

সকাল ১০টায় শুরু হওয়া চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন আর মুকাব্বির ছিলেন খাদেম আব্দুল হাদী।

আরও পড়ুন
56ty

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

পঞ্চম তথা শেষ জামাত শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আমির হোসেন।

এর আগে, সকালের আলো ফোটার আগেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য আসতে থাকেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

আরটিভি/আইএম