ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৭:১৮ এএম
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত। ছবি: ভিডিও থেকে নেওয়া।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমানের ইমামতিতে হাজারো মুসল্লি ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

নামাজের পূর্বে মুফতি মো. মিযানুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন।

তিনি বলেন, আজকের এইদিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। তবে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশেই কোরবানি করতে হবে। এক্ষেত্রে কেউ যদি ন্যূনতম গাফিলতি করে, তবে তার কোরবানি কবুল হবে না। মানুষের বাহবা পাওয়ার উদ্দেশে কোরবানি করা যাবে না।

প্রতি বছরের মতো এবারও জাতীয় এই মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত ১০টা ৪৫ মিনিটের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
সাহিত্যদেশ: রুচিশীল সাহিত্যচর্চার আশাব্যঞ্জক যাত্রা
ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল
ঈদের ৭ম দিনেও আরটিভিতে বিশেষ আয়োজন
ঈদুল আজহা ঘিরে গণমুখী ১০টি বিষয় নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন