images

জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৮:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এ অধিবেশন আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। ফলে নতুন অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাধারণ মানুষের আগ্রহ এখন সংসদ অধিবেশন ঘিরে।

আরও পড়ুন
tarwq

প্রতিরক্ষা ও পররাষ্ট্র পর্যায়ে তুরস্কের স‌ঙ্গে বাংলাদেশের যৌথ ক‌মি‌টি গঠন

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস করা হয়।

আজ শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের আয়-ব্যয় পরিকল্পনা, অর্থনৈতিক নীতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এ অধিবেশনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


আরটিভি/জেএমএ