images

জাতীয়

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০১:৩১ পিএম

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা দুঃখজনক উল্লেখ করে সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে মন্তব্য করেছেন  তিনি। 

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  

হামলার ঘটনার পর নাহিদ ইসলাম যে বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এই অধিকার তার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি। 

আরও পড়ুন
Web-Image

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা

এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনও ২৪ ঘণ্টা হয়নি। সবসময় যে দ্রুত হয়ে যায় তা নয়, সরকার অবশ্যই গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি খুব দ্রুতই হবে। একটা প্রক্রিয়া আছে, তদন্ত হবে— নানাভাবে সেই চেষ্টা হবে।   

তিনি বলেন, একটা রাষ্ট্র, সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টা গুরুত্বের সঙ্গে সরকার নিচ্ছে কিনা— সেটাই দেখার বিষয়। এই সরকারের সেই প্রতিশ্রুতি আছে।

আরটিভি/এমএ