শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:০৬ এএম
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।
শনিবার (২৫ জুলাই) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ঘটনাবলি
১২১৫- দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৪০৯- সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু।
১৫৮১- হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৭৬৩- মীরজাফর দ্বিতীয়বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়।
১৭৯৪- ফরাসি কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।
১৭৯৯- আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
১৮১৪- জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৮৪৮- অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৯৪- চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯০৯- লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন।
১৯৩৮- ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত ও প্রায় এক’শ জন আহত হন।
১৯৪৩- মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯৪৬- প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
১৯৪৮ - পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।
১৯৫৭- ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
১৯৭৫- বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে।
১৯৭৮- মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।
১৯৭৯- জার্মানির কান শহরে ফিলিস্তিনি সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন।
১৯৯৩- দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচণ্ড হামলা চালায়।
২০০৭- প্রতিভা পাতিল, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির (প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম
১১০৯- ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা।
১৭৯৭- ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টা।
১৭৯৯- স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাস।
১৮৪৪- টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক।
১৮৭৫- জিম করবেট, ইংলিশ শিকারি ও সংরক্ষণবাদী প্রকৃতিবিদ।
১৮৯২- প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার।
১৮৯৪- ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা।
১৮৯৪- গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী।
১৮৯৯- চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন।
১৯০১- মনোজ বসু, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯০৫- ইলিয়াস ক্যানেটি নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার।
১৯০৮- বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯২০- রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী।
১৯২২- লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুড এনাফ।
১৯২৩- সুইডিশ লেখক মারিয়া গ্রাইপ।
১৯২৯- সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ।
১৯৩০- মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩৬- গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি।
১৯৩৯- আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশি শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব।
১৯৫৬- ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী।
১৯৭৪- রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশি দাবাড়ু।
১৯৮৬- হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৮- পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৯৫- মারিয়া সাক্কারি, গ্রিক টেনিস খেলোয়াড়।
২০০০- মৈথিলী ঠাকুর, বিখ্যাত ভারতীয় গায়িকা।
মৃত্যু
১৮৭০- কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের সাহিত্যিক, মহাভারতের বাংলা অনুবাদক।
১৮৮৪- প্রখ্যাত বাঙালি সাংবাদিক, বাগ্মী ও রাজনীতিক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণদাস পাল।
১৯৩৯- স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।
১৯৭৪- জেমস চ্যাডউইক, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিদ।
১৯৭৫- অরুণাচল বসু, বাঙালি কবি ও অনুবাদক।
১৯৮০- উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক।
১৯৮০- বিনয় ঘোষ, সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক।
১৯৮৬- ফিৎস লিপম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জৈবরসায়নবিদ।
১৯৯১- আইজ্যাক সিঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ঔপন্যাসিক।
১৯৯৯- বাদশাহ হাসান, মরক্কোর বাদশাহ। ২০০০ - আহমাদ সামলো, ইরানি কবি ও সাংবাদিক।
২০০৩- সমিত ভঞ্জ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০০৯- আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।
২০১২- জন আটা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।
২০২০- দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য।
২০২০- অমলা শংকর, ভারতীয় ব্যালে নর্তকী।
আরটিভি/আইএম