images

মিডিয়া

ডিক্যাব’র নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৬ পিএম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে এই ঘোষণা আসে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাভিশনের ইমরুল কায়েস।

আরও পড়ুন
Web-Image5

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সম্পাদক এম এম বাদশাহ্

নবনির্বাচিত ১১ সদস্যের এই কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের আবিদা সুলতানা মুক্তা। সংগঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, দপ্তর সম্পাদক হিসেবে আলাপ ডট নিউজের নাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দীপ্ত টেলিভিশনের মো. রুবায়েত হাসান।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন খুররম জামান (আমাদের নতুন সময়), বশীর আহমেদ (দৈনিক আমার দেশ), পান্থ রহমান (চ্যানেল আই), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) এবং এমএকে জিলানী (সময়ের আলো)। নির্বাচনের আগে বিদায়ী সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন ও কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান।

আরটিভি/এআর