ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সম্পাদক এম এম বাদশাহ্

বাসস

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এম এম বাদশাহ্।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউ’র সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। এ ছাড়া ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক নির্বাচন পরিচালনায় ক্র্যাবের পক্ষ থেকে সহায়তা করেন।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট এবং হাসান উজ-জামান পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ লাবু ১২৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিহাল হাসনাইন। তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট। অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট।

দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।

আরও পড়ুন

কার্যনির্বাহী সদস্য তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন। ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আইয়ুব আনসারী ও ১৩১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মাহবুব আলম। আরেকজন প্রার্থী হরলাল রায় সাগর ১২৯ ভোট পেয়েছেন।

এ ছাড়া এবার সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার মোট ভোটার ছিলেন ২৯৯ জন। ভোটে অংশ নিয়েছেন ২৮৪ জন। ভোট বাতিল হয়েছে পাঁচ জনের।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির সভাপতি
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা