images

মিডিয়া

আওয়ামী প্রোপাগান্ডা শনাক্ত করল বাংলাফ্যাক্ট

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৭:৪২ পিএম

অনির্ভরযোগ্য নিউজ সাইটের ভুয়া সোর্সের আড়ালে আওয়ামী প্রোপাগান্ডা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামী প্রোপাগান্ডা পেজ দৈনিক আজকের কণ্ঠ রোববার (১২ এপ্রিল) এক পোস্টে দাবি করেছে, হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ‘মার্কিন সংবাদমাধ্যম’ সিএসবি নিউজ ইউএসএকে তথ্যসূত্র হিসেবে দেখিয়েছে পেজটি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এই নামে কোনো পরিচিত মার্কিন সংবাদমাধ্যম খুঁজে পাওয়া যায়নি। সিবিএস নিউজ (https:/www.cbsnews.com/) নামে একটি মার্কিন সংবাদমাধ্যম রয়েছে, তবে সেখানে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

আরও পড়ুন
Web-Image---Copy

‘বিশ্ব বাটপার ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল’

তারা আরও জানায়, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যমের আদলে তৈরি অনির্ভরযোগ্য সাইট থেকে প্রকাশিত প্রতিবেদনের বরাতে প্রোপাগান্ডা প্রচার করেছে আওয়ামী পেজ দৈনিক আজকের কণ্ঠ।

আরটিভি/এমএইচজে