ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘বিশ্ব বাটপার ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ নজরুল হতাশ করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আসিফ নজরুলের সঙ্গে ফেসবুক বন্ধুত্বের ১৪ বছরের কার্ড শেয়ার করে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আনিস আলমগীর লিখেন, ফেসবুক মেমোরি দেখাচ্ছে, আসিফ নজরুলের সঙ্গে আমার ফেসবুক বন্ধুত্বের ১৪ বছর পূর্ণ হয়েছে আজ। বাস্তবে আমাদের পরিচয় আশির দশকের শেষ দিকে, কিংবা নব্বইয়ের শুরুর দিক থেকে। তার লেখালেখি আমি পছন্দ করতাম এবং প্রকাশ্যেই প্রশংসা করেছি। ড. ইউনূসের ‘ডাস্টবিন’ সরকারের উপদেষ্টা হওয়ার পর তার চেহারা পুরোপুরি বদলে গেছে।

তিনি লিখেন, যে মানুষটি একসময় ইনক্লুসিভ সমাজ, মানবাধিকার নিয়ে কথা বলতেন, যার সঙ্গে বহু বিষয়ে আমার চিন্তার মিল ছিল এবং মতভেদের জায়গা খুবই সীমিত ছিল। তিনি চরমভাবে হতাশ করেছেন।

কথা বলার কারণে জেলে নেওয়ার পর আসিফ নজরুলের নীরবতা আরও বেশি চোখে পড়েছে জানিয়ে আনিস আলমগীর লিখেন, তার সময়ে হাজার হাজার নিরপরাধ মানুষ ভুয়া মামলায় কারাগারে গেছে, রাজনৈতিক বিশ্বাস আওয়ামী লীগ এ জন্য অমানবিক নির্যাতনের শিকার। তারা জামিন পেলে বিরোধিতা করেছে। অথচ এখন তিনি সেই দায় অস্বীকার করছেন।

তিনি আরও লিখেন, যেভাবে ড. ইউনূস এবং তার গোলামরা জাতিকে হতাশ করেছেন, আসিফ নজরুলও তেমনি ব্যক্তিগতভাবে আমাকে হতাশ করেছেন। ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল। এই দেশ এবং সমাজকে ঘৃণার সংস্কৃতিতে ভরিয়ে দেওয়ার জন্য বিশ্ব বাটপার ইউনূসের পরে আসিফ নজরুলের নাম লেখা থাকবে।

আরও পড়ুন

আনিস আলমগীর ফেসবুক পোস্টে লিখেন, গতকাল বিবিসি বাংলায় তার একটি সাক্ষাৎকার দেখলাম। ইউনূসের ১৮ মাসে তার যে চরিত্র দেখেছি, সেটারই ধারাবাহিকতা সেখানে আছে। মনে হয়েছে, মিথ্যা বলার কৌশল তিনি আরও শাণিত করেছেন। দুঃখজনকভাবে, সাক্ষাৎকারগ্রহণকারী কাদির কল্লোলও আমাকে হতাশ করেছেন, তার ইমেজ নষ্ট করেছে। কারণ সাক্ষাৎকারে আসিফ নজরুলকে যেন নির্বিঘ্নে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে, তার বক্তব্যের বিপরীতে কার্যকর কোনো পাল্টা প্রশ্ন ছিল না।

সবশেষে তিনি লিখেন, আসিফ নজরুলের মতো মানুষদের ক্ষেত্রে কথার চেয়ে কাজই শেষ পর্যন্ত প্রকৃত চরিত্রের পরিচয় দেয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (১৪ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ