images

রাজনীতি

নতুন কর্মসূচি দিলো জামায়াতসহ সমমনা ৮ দল

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৭:২৯ পিএম

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সাত দিনের নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতসহ ইসলামি আট দল। আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগে সমাবেশ করবে দলগুলো।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

আরও পড়ুন
15

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায়: ডা. জাহিদ

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।
 
গণভোটে হ্যাঁ বিজয়ী করতে আট দল প্রচারণা চালাবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যাতিত সব বিভাগে সমাবেশ করা হবে৷
 
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে তাতে দু-একজনের ফাঁসির রায় খুব অল্প বিচার৷ আটদলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া হবে৷ অন্য দলের জন্যও দরজা উন্মুক্ত রয়েছে৷

আরটিভি/এস