রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায়: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৭:০৯ পিএম


রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায়: ডা. জাহিদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে এবং ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিতে হবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নে এক পথসভায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন। পরে সকলের কাছে তিনি ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, এই বাংলাদেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, হাজং আমাদের সবার। আমরা সবাই যেমন ভাদুরিয়াবাসী, নবাবগঞ্জবাসী বা বাংলাদেশি এই পরিচয়েই বাঁচতে চাই এই পরিচয়েই আমরা বাংলাদেশকে গড়তে চায়। কোনো অবস্থাতেই বিভাজনের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাস করি না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও বলেন, যারা বাংলাদেশের মানুষকে বিভক্ত করতে চায়, তাদের দেশের শত্রু এবং জাতির শত্রু। মনে রাখতে হবে এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং এখানে সবাই শত শত বছর ধরে মিলেমিশে আছি। সেই ঐক্যকে যদি ধরে রাখা পারি তাহলে সারা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কোনো অবস্থাতে কারও লোভ বা প্রলোভনে বিশ্বাস করবেন না। নিজের ঈমানের জোরে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission