images

রাজনীতি

এনসিপির প্রার্থী ঘোষণা, ঢাকার যে আসন থেকে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ১২:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী ঘোষণা করেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচনে লড়বেন। এই আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে এনসিপি প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে, যেখানে মোট ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৮ আসনটি উত্তরখান, খিলক্ষেত, তুরাগ ও দক্ষিণখান থানা নিয়ে গঠিত।

অন্যদিকে, পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন লড়বেন। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলার অংশ নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, যাকে ৩ নভেম্বর প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, ৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির এ প্রতিদ্বন্দ্বিতা আগামী নির্বাচনে উত্তেজনা এবং জনআগ্রহ সৃষ্টি করছে।

এছাড়া, তালিকা অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। রংপুর-৪ আসনটি রংপুর জেলার সাবেক পীরগাছা উপজেলা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত।

আরও পড়ুন
SARZIS

এনসিপির প্রার্থী ঘোষণা, যে আসন থেকে লড়বেন সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এনসিপির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/এসকে